সিলিং ফ্যানে ঝুলে প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার বাটা গলিতে জান্নাতুল আজম (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বরফ কল হাফিজুর রহমানের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।

জান্নাতুল আজম, একই এলাকার মো. ইয়াসিন আরাফাতের স্ত্রী।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বাটা গলি রোডের বরফ কল হাফিজুর রহমানের ভবনে অজ্ঞাত কারণে জান্নাতুল আজম সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ অবস্থায় উদ্ধার করে দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.