মোবাইল চোর চক্রের সিন্ডিকেট নেতা গ্রেফতার

মোবাইল চোর সিন্ডিকেটের নেতা দেলোয়ার হোসেন প্রকাশ দেলু-কে (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে অভিযান পরিচালনা করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করে চোর চক্রের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এছাড়া হাসপাতাল এলাকা থেকে দুই দালালকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.