বিশেষ প্রতিনিধিঃ
শিক্ষা প্রতিষ্ঠানে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা,অভিভাবক সমাবেশে মানা হয়নি স্বাস্থ্য বিধি,বজায় রাখা হচ্ছে না সামাজিক দূরত্ব।
বান্দরবান জেলা লামা উপজেলা আজিজ নগর ইউনিয়নে চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ করা হয়েছে।
কিন্তু সমাবেশ অধিকাংশ অভিভাবকদের মুখে নেই মাস্ক, বজায় রাখা হয়নি সামাজিক দূরত্ব।,অভিভাবকদের ক্ষেত্রেও স্কুল ক্যাম্পাসে প্রবেশের সময় তাপমাত্র পরিমাপ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হলেও তা মানছে না চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্কুলের ভিতরেও পুরোপুরি উল্টোচিত্র। আজিজ নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায়, মাস্ক কিংবা নিরাপদ দূরত্ব উপেক্ষা করে জটলা করে অভিভাবক সমাবেশ।
সচেতন মহল জানান,শিক্ষা মন্ত্রণালয় থেকে ৯দফা নির্দেশানা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা মাপার যন্ত্রের মাধ্যমে নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণ করার ব্যবস্থা এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা। কিন্তু চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কোন নির্দেশনা মানা হয়নি। অনেক অভিভাবকের মুখে নেই মাস্ক, তাপমাত্রা পরিমাপ করা হয়নি, সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি।এভাবে যদি সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে অভিভাবক সমাবেশসহ বিভিন্ন আয়োজন করা হয়,তা আগত শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরুপ।
লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ বলেন,স্বাস্থ্য বিধি অবশ্যই মানতে হবে।বিষয়টি আমি দেখতেছি।
এ বিষয়ে লামা উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী বলেন,আমি গতকাল গিয়েছিলাম এই প্রতিষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসারসহ ভিজিট করেছিলাম,তখন তো দেখেছি সব ঠিক আছে।কিন্তু অভিভাবক সমাবেশে স্বাস্থ্য বিধি না মানার ক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না।বিষয়টি আমি দেখছি।শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা অবশ্যই মানতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন লাকি বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।