মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে লামিয়া আক্তার (১) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে জামাদার গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লামিয়া আক্তার একই এলাকার মোহাম্মদ রাজিবের মেয়ে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, ইছাখালী ইউনিয়নে মুহুরী বাড়িতে আগুনের খবর পেয়ে দুপুর ১টা ১০ মিনিটে ঘটনাস্থলে যাই। সেখানে প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা একজন শিশু মারা গেছে। একটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।