ধর্মের আড়ালে সন্ত্রাসী ও নাশকতা কঠোর হস্তে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ প্রদান করেছেন সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজামউদ্দিন নদভী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে অপরাধী যেই হোক তাদের ছাড় দেয়া যাবে না। সোমবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এমএ মোতালেব সিআইপি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মং চিংনু মারমা, সাতকানিয়া পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান, থানার অফিসার ইনচার্জ প্রমুখ।
এ ছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, আবসার চৌধুরী, সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. এরফানুল করিম চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে চরতির মো রুহুল্লাহ চৌধুরী, কেঁওচিয়ার মো ওসমান আলী, মাদার্শার আবু নঈম মোহাম্মদ সেলিম, সাতকানিয়া সদর ইউনিয়নের মো. সেলিম উদ্দিন, সোনাকানিয়ার জসিম উদ্দিন প্রমুখ।