এওচিয়ায় আগুনে পোড়াঁ বসতবাড়ি পরিদর্শনে গেল চেয়ারম্যান আবু ছালেহ

সাতকানিয়ার এওচিয়া-

 

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুমানিক ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ২ লক্ষ টাকা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনাটি গত (২২ নভেম্বর) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার সময় সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তাজর পাড়ায় উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরই মধ্য আগুন ছড়িয়ে পড়ে দুই তলা সেমি পাকা বাড়ির সমস্ত মূল্যবান মালামাল নষ্ট হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির  মালিক হলেন আলহাজ্ব আবদুস সাত্তার সওদাগর ।

বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাতের বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের ছেলে মনির উদ্দীন বলেন, উক্ত অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ হুমায়ুন কার্ণানায়েন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারনা করা যায় অগ্নিকান্ডে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

 

পরিদর্শনে যাওয়া চেয়ারম্যান আবু ছালেহ বলেন- হ্যাঁ ঘটনার সময় আমি চট্টগ্রাম শহরে ছিলাম খুব ভোরবেলায় এসে আমি আমার পরিষদের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,আসলেই ঘটনাটা খুবই মর্মান্তিক, বসতবাড়ি থেকে তারা কিছুই বের করতে পারেননি।

মন্তব্য করুন

Your email address will not be published.