ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ যুবক

হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- রবিউল হোসেন (২৮), মো. সালাউদ্দিন (২৮), মো. শাওন (১৯)।

বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৯ জুন) তাদের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি লোহার রডসহ ডাকাতির জন্য সরঞ্জাম উদ্ধার ও একটি গাড়ি জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.