নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় পুরানগড় প্রবাসীর বাড়ি লুট করার অভিযোগ ওঠেছে ইউপি সদস্যের ভাই মজিদের বিরুদ্ধে।
সাতকানিয়া উপজেলার পুরানগড়ের ৫নং ওয়ার্ডের নতুন হাট এলাকায় মৃত নুরুল ইসলামের পুত্র প্রবাসী মনছুর আলীর বাড়িতে এই ঘটে।
১৬ই মার্চ(শনিবার) বিকালে উপজেলার পুরানগড় এলাকায় প্রবাসী মনছুর আলীর বাড়িতে গেলে এই তথ্য জানা যায়।
প্রবাসী মনছুর আলী এই বিষয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, লিখিত অভিযোগ সূত্রে জানা যায় -প্রবাসী মনছুর আলীর পিতা নুরুল ইসলাম ১৯৮০সালের পুরানগড় মৌজার ৭৮৩২নং কবলা মূলেসহ একাধিক দলিল নিয়ে প্রবাসী মনছুর আলীর পিতা মৃত নুরুল ইসলামের নামে সরাসরি সৃজিত খতিয়ানও সৃষ্টি করেন।
তবুও চলতি মাসের পহেলা মার্চ সকাল আনুমানিক ১১টার নাগাদ ঘরবেড়া ভাংচুর করে বেদখল করার চেষ্টা চালান।
জোরপূর্বক জবরদখলে বাঁধা দিলে প্রবাসী মনছুর আলীকে প্রাণে হত্যা করার হুমকি প্রদান করেন স্থানীয় ইউপি সদস্যের ভাই আবদুল মজিদ।
ব্যবহৃত ফোনে কল করা হলে তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।
এদিকে সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী মনছুর আলীর দেয়া অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।