বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বিট কর্মকর্তা আহত

 

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী এলাকার জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জের আওতায়ধীন নাপোড়া এলাকার জঙ্গল নাপোড়া বন টহলরত অবস্থায় নেপালের ঘোনা হাতির ডেরা এলাকায় বন্যহাতির আক্রমণে নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস (৫৬) আহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

তিনি আরোও জানান, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস বনে টহল দেওয়ার সময় নেপালের ঘোনা হাতির ডেরা এলাকায় হাতির সামনে পড়ে গেলে
হাতি শুড় দিয়ে তাঁকে আঘাত করে। বন্যহাতির আক্রমণে সে ঘাড়ে, পেটে ও কোমরে আঘাত পায়। আহত অঞ্জন কান্তি বিশ্বাসকে তার সহকর্মীরা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্থা আশংকা জনক তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়া
রাজানগর এলাকার ৩ নং ওয়ার্ডের শশাঙ্ক বিমল বিশ্বাসের ছেলে বলে জানা যায়। তিনি নাপোড়া বিট কর্মকর্তা
হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ রাজিব বিশ্বাস বলেন, হাতির আক্রমণে আহত একজন বন বিট কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা আশংকা জনক হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করেছি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.