সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ: আহ্বায়ক-রুবেল ও সদস্য সচিব-তারেক
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সাতকানিয়া সাংবাদিক ফোরাম-
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে “সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন” এর আহ্বায়ক কমিটি। রবিবার (১লা মার্চ) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।
এছাড়াও ইঙ্গিত প্রতিদিনের সম্পাদক আফজালী রহমান, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, বিজয় টিভি ও ভোরের ডাক প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াবুল হককে সদস্য করা হয়।
সভায় আগামী ৯০ দিনের জন্য উক্ত আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।
এদিকে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন একটি বিশেষ বিবৃতিতে নবগঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন,তরুণ আর মেধাবী ও শিক্ষিতদের সংগঠন হবে সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন।
পেশাগত কাজ করতে গিয়ে দীর্ঘকাল ধরে উক্ত কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে চেনাজানা আছে।
এই মেধাবী তরুণরা একসময় সাতকানিয়া সাংবাদিক ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন।তিনি আরো বলেন, আশাকরি তাদের(সাংবাদিক ইউনিয়ন) হাতেই হোক সাতকানিয়ার মফস্বলি সাংবাদিকদের আগামীর পতাকা।
তাদের কলমে ওঠে আসুক সাতকানিয়ার প্রকৃত প্রতিচ্ছবি।