বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ইলশা গ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাঁশখালী বাহারচড়া আর্মি ক্যাম্পের অভিযানে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) ২৬ ইং রাত ১:৫০ মিনিটের সময় বাহারচড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট সুফিয়ানের নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নের; ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ইলশা গ্রামে একটি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় এসময় স্থানীয় মৃত জামাল আহমেদের পুত্র জাহাঙ্গীর আলমের বাড়ি সংলগ্ন একটি পুকুরের পাশে ৩ জনকে একসাথে বসে থাকতে দেখা যায়। টহল দলের কমান্ডার তাদের সন্দেহজনক উপস্থিতি শনাক্ত দেখে গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে যায়। সেনাবাহিনী নেতৃত্বাধীন টহল দলের উপস্থিতি টের পেয়েই সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। টহলদল সন্দেহভাজন দুষ্কৃতকারীদের ধাওয়া করলে, তারা ১টি স্থানীয় ওয়ান শ্যুটার গান ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। টহলদল উল্লিখিত অস্ত্রটি উদ্ধার করে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য অস্ত্রটি বাঁশখালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.