নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঘাটকুলিয়া পাড়া এলাকায় বাকঁখালী নদী থেকে দিনরাত অবৈধভাবে বালি উত্তোলন করছে প্রতিনিয়ত।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ জানান, সংশ্লিষ্টরা প্রকাশ্যেই নদীর উপর মেশিন বসিয়ে বালু তুলছে। এখনো সেই মেশিন নদীর উপরেই অবস্থান করছে, যা প্রশাসনের নজর এড়িয়ে চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়তে পারে।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। তবে সচেতন মহল মনে করছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এলাকা