মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু ও ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযানে ৩টি ড্রাম্পার ট্রাকসহ ৩ জন চালককে আটক ও
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ৩ টার দিকে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দিঘীরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল হতে অনুমতি ব্যতিরেকে বালু উত্তোলনপূর্বক ড্রাম্পার ট্রাকযোগে পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বালুভর্তি ১ ড্রাম্পার ট্রাকসহ সাধনপুর ৪ নং ওয়ার্ডের বৈলগাঁও এলাকার
সিরাজুল ইসলামের পুত্র ট্রাকের চালক নেজাম উদ্দীন (৪০) কে আটক করা হয়।
অপর দিকে খানখানাবাদ ইউনিয়নের
চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকায়
থেকে ২ টি ড্রাম্পার ট্রাকসহ ট্রাকের চালক খানখানাবাদ ৮ নং ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত জাকের আহমেদর পুত্র আজম খান (৪০) কে আটক করা হয়। একই সাথে
পুঁইছুড়ি প্রেম বাজার এলাকায় অবৈধভাবে অনুমতি ব্যতিরেকে মাটি উত্তোলন ও পরিবহনকালে ১ ড্রাম্পার ট্রাকসহ ট্রাক চালক ছনুয়া ৭ নং ওয়ার্ডের মৃত জহিরুল ইসলামের পুত্র মোঃ আকাশ (৩২)কে আটক করা হয়।
পরবর্তীতে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বাঁশখালী থানা পুলিশ অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।