হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল, আর ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আজ রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ (৩ মে) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪৪ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগী মারা গেছেন ৫০ জন। সবমিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে ২৯৪ জনের মৃত্যু হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৯৫ জন।

মন্তব্য করুন

Your email address will not be published.