পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মূখী যাত্রীবাহী হানিফ বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার বাসিন্দা শাহাদাত হোসেন সামী(১৭) ও ওয়ালীদ আল তাসনিম(১৬)।
শনিবার দুপুর ১২ টার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সিহাট এলাকার আনসার ক্যাম্পের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান,কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ বাস ও মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।বাস এবং মোটর সাইকেল জব্দ করা হয়েছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।