কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই

 

মো.সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজার সদর থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকার আমির ফায়সাল ও তার সহযোগী মো. জাহিদ হোসেনকে (২০)। পুলিশ জানায়, কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে আলীর জাহাল এলাকায় অভিযান পরিচালনা করে বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বন্দুক, তিনটি ধারালো ছুরি ও ১ হাজার ৩০টি ইয়াবা উদ্ধার জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির ২৪ হাজার টাকা, দুটি নম্বরবিহীন মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাদিম আলী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধী চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.