প্রেস রিলিজ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জ নিয়ে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় ‘ঈদগাঁও রেঞ্জের ভেকেন্সি ফিলাপের টাকা লোপাট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।প্রকৃত পক্ষে এখানে এমন ধরনের কোন ঘটনা ঘটেনি।এবং প্রকাশিত সংবাদেও নির্ভরযোগ্য কোন তথ্য কিংবা সূত্রের বরাত প্রকাশ করা হয়নি।
তবে উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁ রেঞ্জের একাধিক অভিযানে সফলতার সাক্ষর ও বনভূমি উদ্ধারে রেঞ্জার উজ্জ্বল হোসাইনের ব্যাপক তৎপরতা লক্ষ্যনীয় হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল এক শ্রেনীর সাংবাদিকদের দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন বলে ব্যাখা দিয়েছেন ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন।
উজ্জ্বল হোসাইন আরো বলেন,আমার কিংবা আমার রেঞ্জে এমন কোন অনিয়ম ও ঘটনা ঘটেনি যা প্রকাশিত সংবাদটির সাথে বিন্দু মাত্রও মিল আছে।তাই আমি ও আমার বিট কর্মকর্তা এবং আমার ডিএফও স্যারকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে প্রকাশিত সংবাদের বিষয়ে কাউকে প্রভাবিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।