চ্যানেল 24 ডেস্ক
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চাবাচ্যে জড়িয়ে এজলাস ছেড়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাসে এমন উচ্চবাচ্যে জড়িয়ে পড়েন সুপ্রিম কোর্ট বারের সভাপতি।
এদিন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে হঠাৎ করেই মাহবুব উদ্দিন খোকন বলেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয় রোজগার কমে গেছে।
এমন মন্তব্য শুনে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন ছুড়েন। এ সময় পাল্টাপাল্টি কথোপকথনে এজলাস ছেড়ে চলে যান পুরো আপিল বিভাগ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর আপিল বিভাগ বসেননি।