কেরানীহাটে ছুরি মেরে যুবক খুন, ঘটনার মাত্র ২ঘন্টার ব্যবধানে ঘাতক গ্রেফতার

খুনিকে ধরে ফেলেছে সাতকানিয়া থানা পুলিশ -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট সিটি সেন্টারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হামিম নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ৮সেপ্টেম্বর রাত ৮.৩০ এর দিকে  কেরানীহাট সিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

নিহত যুবক সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আফজলনগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।

নিহতের ঘটনায় ঘাতক রোহানকে সাথে সাথে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। ঘাতক রোহানও একই ইউনিয়নের ছৈয়দাবাদ কাজিরখীলের ওসমান গনির ছেলে।

নিহত যুবক

 

এদিকে নিহতের ঘটনায় একমাত্র আসামি রোহানকে পুলিশ হেফাজতে নেয়ার বিষয়টি চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো:আরিফ।

 

সহকারী পুলিশ সুপার মো: আরিফ হত্যা সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম সংবাদকে বলেন,পূর্ব বিরোধের জেরে এলাকায় গতকাল একটা সালিশ বৈঠকও ছিলো, সেই বিরোধের জেরে কেরানিহাটে খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । এবং খুনের ঘটনায় একমাত্র আসামিকে পুলিশ গ্রেপ্তারও করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.