রিকশা চালক নুরুল কবির হত্যা মামলার ৫নং আসামিকে কারাগারে পাঠালেন আদালত 

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার দিনমজুর রিকশা চালক নুরুল কবির হত্যাকান্ডের এজাহারনামীয় ৫নং আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১নভেম্বর( রবিবার) চট্টগ্রাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আবদুল লতিফ।
ঘটনায় বাদীর আইনজীবী আবদুল লতিফ বলেন,  সাতকানিয়া থানার হত্যা মামলা নং৮(৯)২৫ এর এজাহারনামীয় ৫নং  আসামি শারমিন আক্তার হচ্ছেন একই হত্যা মামলার ২নং আসামি নেয়াজুর রহমানের স্ত্রী। শারমিন আক্তার এই ঘটনায় মাননীয় হাইকোর্ট থেকে চার্জশিট শুনানি পর্যন্ত জামিনে ছিলেন।
কিন্তু চার্জ গঠনের দিন তিনি উপস্থিত ছিলেননা, এতে হাইকোর্টের আদেশ ভায়োলেট করা হয়। আজকে (রবিবার) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল স্যারের আদালতে তিনি সেরেন্ডার দিলে উভয়ই পক্ষের শুনানি শেষে হত্যাকান্ডে এই মহিলা আসামির সংশ্লিষ্টতা পাওয়ায় মাননীয় আদালত CW মূলে এজাহারনামী আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে এজাহারনামীয় আসামিকে জেল হাজতে প্রেরণ করায় নিহত রিকশা চালক  নুরুল কবিরের মা বলেন,আমার কলিজাটা একটু ঠান্ডা হয়েছে আজকে।
আমি আশা করি এভাবে আমি ন্যায় বিচার পাব আমার ছেলে হত্যাকান্ডের।
জানা যায়, ২০২৫সালের ৭ই সেপ্টেম্বর সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুলের মৃত আমীর আলীর ছেলে দিনদুপুরে বসতভিটিতেই নেয়াজুর রহমান ও তার ভাই এবং স্ত্রীরা মিলে মাত্র  ৪ইঞ্চি রাস্তার জায়গার জন্য কুপিয়ে হত্যা করেন।
এবং হত্যায় ব্যবহৃত কিরিচকে শান দিয়েছিলেন আজকে আদালতের মাধ্যমে কারাগারে যাওয়া আসামি নেয়াজুর রহমানের স্ত্রী শারমিন আক্তার।
মন্তব্য করুন

Your email address will not be published.