কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া জুড়ে বনখেকোদের আতংক রেঞ্জার মান্নান,একই দিনে ২ অভিযান
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জজুড়ে- রেঞ্জার মান্নান রীতিমতো বনখেকোদের আতংক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রেঞ্জ এলাকায়- প্রতিদিনই চলছে বনখেকোদের বিরুদ্ধে অভিযান,জব্দ হচ্ছে মালামাল ও আটক হচ্ছে বনখেকো।
আজ ৮ নভেম্বর (রবিবার) ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত রেঞ্জের থাইংখালী বিটে পর পর দুটি অভিযান চালিয়ে জব্দ করা হয় পাহাড় কেটে বালি তোলার ড্রেজার। অপরদিকে একই বিটের ঘোনার পাড়া এলাকায় রোহিঙ্গা মো:আক্তার লেবার দল দিয়ে ডাম্প ট্রাক ব্যবহার করে পাহাড় কেটে মাটি পাচারকালে অভিযান চালিয়ে একজনকে আটক করেন।
এ বিষয়ে রেঞ্জার আব্দুল মান্নান চট্টগ্রাম সংবাদকে বলেন,থাইংখালী বিটে গভীর রাত থেকে ভিন্ন ভিন্ন এলাকায় মোট ২টি অভিযান করা হয়,একটিতে ড্রেজার মেশিন হেফাজতে নেয়া হয়েছে। আরেকটিতে পাহাড় কেটে মাটি পাচারকালে একজনকে আটক করে বন আইনে মামলা দেয়া হয়েছে।