ঢাকা পোষ্ট
রাজধানীর পল্লবী থানার সাগুফতা ফুড কার্ডের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ হাসিবুল জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪) রাস্তার পাশে দাঁড় করিয়ে সাগুফতার সামনে কাজ করার ছিলেন চালক মো. সাদ্দাম। এ সময় দুর্বৃত্তরা পিছনে বাসের সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান,পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।