স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমানের মা মোছাম্মৎ রোকেয়া বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার মধ্যরাত সাড়ে তিনটার দিকে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।