নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জে চলছে বনভূমি রক্ষার্থে একের পর এক সফল অভিযান।
এবার রেঞ্জের একটি বিটে অভিযান চালিয়ে পাহাড়ি বালি ভর্তি ২টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
আজ ৫ নভেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০টার নাগাদ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে রেঞ্জের থাইংখালী বিটে এই অভিযান পরিচালিত হয়।
বনবিভাগ সূত্র জানা যায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জে গত ২মাসে রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অন্তত অর্ধশতাধিক সফল অভিযান পরিচালিত হয়।তিনি বনভূমি রক্ষার্থে জিরোটলারেন্স নীতিতেই হাটছেন।
তারই আলোকে আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিটে পাহাড় কেটে বালি নিয়ে যাওয়ার খবর পেয়ে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও স্টাফগণকে নিয়ে রেঞ্জার আবদুল মান্নান এই অভিযান চালান।অভিযানে জব্দ ডাম্প ট্রাক হেফাজতে নেয়া হয়েছে বন আইনে মামলা প্রক্রিয়াধীন।