বাঙালি জাতির পেছানোর যাত্রা শুরু হয় ১৫ আগস্ট- ছাত্রলীগ নেতা বিপলু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলুর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে পাঁচলাইশ থানার মুরাদপুরের হযরত আবেদ শাহ্ (রহঃ) মাজার প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় নুরুল বশর বিপলু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির পেছানোর যাত্রা শুরু হয়। এই হত্যাকাণ্ড বাঙালি জাতির উন্নয়ন, অগ্রযাত্রার অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কেউই তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হয়েছে। জনগণের আস্থার শেষ ঠিকানা হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।’ এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ৭ নম্বর হামজারবাগ ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবু হানিফ মিরাজ, তাজু, ইকবাল, সিয়াম, যুবলীগ নেতা তৌহিদ প্রমুখ।
মন্তব্য করুন

Your email address will not be published.