ঘাতকদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে হলে ঐক্যের কোন বিকল্প নেই:চেয়ারম্যান এইচ এম হানিফ

নিজস্ব প্রতিবেদকঃ

সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুসহ নিহত সপরিবার ও ২০০৪সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ২৭শে আগষ্ট(শুক্রবার)বিকালে আমিলাইশ হাইস্কুলে এই শোকসভার আয়োজন করা হয়। বক্তারা সবাই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকারী এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার সম্পন্ন করার আহবান জানান।

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো:আরমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনিসের পরিচালনায় শোকসভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান, মো:সোলাইমান, উপজেলা আওয়ামীলীগের সদস্যও আমিলাইষ ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হানিফ, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি সাইফুল ইসলাম সুমন এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নবাব মিয়া রকিব ও আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া। সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শিবলী নোমান মিঠু। সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্নসম্পাদক আনোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনাও প্রকাশনা সম্পাদক আহমদ নাসিম, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরফাত হোসেন ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মাঈনুদদীন সোহেল।

আমিলাইষ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো:তানভীর উপস্থিত ছিলেন আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগে নেতা। এদিকে আলোচনা সভায় চেয়ারম্যান হানিফ বলেন,খুনীদের উচিত শিক্ষা দিতে ঐক্যের কোন বিকল্প নেই।

মন্তব্য করুন

Your email address will not be published.