নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে”বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, পৌর প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, মামুনুর রশিদ প্রমুখ। সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং উপজেলার মৎস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মৎস্য অফিসের তথ্য অনুযায়ী- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ৯২৫৩ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে।