চট্টগ্রামে অর্থসহ ২ চাঁদাবাজ আটক 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ২ জনকে চাঁদাবাজির অর্থসহ আটক করেছে র‌্যাব-৭। আটককৃতরা হলো- মো. আজাদ (৩৫) ও মো. আব্দুল মান্নান (৫৫)।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিষিয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় কতিপয় চাঁদাবাজ সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালককে ভয় দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত এ কাজ করছিল। তাদের তল্লাশী করে নগদ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.