নজরদারীর অভাবে ঈদগাঁওর নাসি খালটি দখল হয়ে যাচ্ছে 

ঈদগাঁও প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওর ঐতিহ্যবাহী ঈদগাঁও নাসি খালটি দখল হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এমন অবস্থার সৃষ্টি বলে অভিমত স্থানীয়দের। দেখার যেন কেউ নেই।

 

দেখা যায়, ঈদগাঁও পালপাড়া বিল হতে মেহের ঘোনা-মাইজপাড়া হয়ে চৌফলদণ্ডী খালে মিলিত হয়েছে এই নাসিখাল।

কয়েক বছর পূর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নাসি খাল খনন করে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ফলে অনেক অনাবাদি জমিতে চাষাবাদ হচ্ছে। কৃষকরা শুষ্ক মৌসুমে এ নাসিখালের পানি দিয়ে জমি চাষ করে আসছে। কৃষি নির্ভর এ এলাকার ক্ষেতখামার, পানি সেচ, মৎস, ও গৃহস্থালির পানির ব্যবহারসহ বহুকিছু নির্ভর করে নাসি খালের উপর । এ অঞ্চলের কৃষি নির্ভরশীল অধিকাংশ মানুষের জীবন জীবিকা এই নাসি খালের উপর নির্ভর করে।

 

একটি চক্র এই খালের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ কেটে জবর দখল করে নিচ্ছে। ফলে নাসিখাল বিলীন হয়ে যাচ্ছে। হুমকির সম্মুখীন হচ্ছে এ অঞ্চলের চাষাবাদ, মৎস্য ও ক্ষেত খামার। ধ্বংস হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। ঈদগাঁও মাইজপাড়ার ক’জন জানান, বেড়িবাঁধ রক্ষায় এগিয়ে আসছে না কেউ। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেন তারা।

 

নাসিখাল সংরক্ষণ ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কাফি আনোয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অবগত করেছি ঈদগাঁও নাসি খালকে দখলমুক্ত করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ দাবি জানাচ্ছি। সচেতন এলাকাবাসীর মতে, দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.