নিজস্ব প্রতিবেদকঃ
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সাতকানিয়া উপজেলার দক্ষিণ গারাংগিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন ও শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের ক্লাসে তদারকি করেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের একান্ত সচিব এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইরফান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক শিক্ষিকা সহ নেতৃবৃন্দ।