ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালীতে জমজ দুই ভাই এমবিবিএস পরী ক্ষায় পাশ করলো। এমনি খবরে এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে। পোকখালীর পশ্চিম গোমাতলী এলাকার জাফর আলম পূত্র সাজ্জাদুর রহমান,মোহাম্মদ জাহেদ এমবিবিএস পরীক্ষায় পাশ করেছেন। তারা দুই জনই ঈদগাঁও মেডিকেল সেন্টারের পরিচালক এহেসানুল হকের ছোট ভাই। ১৮ই অক্টোবর এমবিবিএস পরীক্ষায় পাশ করল জমজ এ দুই ভাই। ডাক্তারী পাশ করায় পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জমজ ভাইদের পরীক্ষায় পাশ করার সত্যতা নিশ্চিত করেন তাদের বড়ভাই এহেসানুল হক। তাদের প্রতি অভিবাদন জানান ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন সংবাদকর্মী এম আবু হেনা সাগর ও সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানাসহ অনেকে।