চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর অলংকার মোড় থেকে ৭শ’ পিস ইয়াবাসহ গুরা মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার এসআই ইমাম হোসেন জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরা মিয়াকে সাতশ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মূলত গুরা মিয়া কক্সবাজারের টেকনাফ থেকে কম মূল্যে এসব ইয়াবা চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।