চবিতে ভর্তিচ্ছুক ২ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ভর্তিচ্ছুকে মারধর করেছে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা।

শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মারধরের শিকার এক শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। অন্য নাম আকতার হোসেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে র‌্যাগ দিচ্ছিলো ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় এক শিক্ষার্থী কিছুটা প্রতিবাদ স্বরূপ কথা বললে তাদের মারধর শুরু করে ৭-৮ জন ছাত্রলীগ নেতা-কর্মী।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন পক্ষের নেতা ইকবাল হোসেন টিপুর সাথে বারবার চেষ্টা করেও মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ বিষয়ে প্রক্টর ড. রবিউল হোসেন ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় কোনোভাবে ছাড় নেই।

মন্তব্য করুন

Your email address will not be published.