দীঘিনালা থেকে কলা যাচ্ছে দেশের বিভিন্ন শহরে

মো. মহাসিন মিয়া – দীঘিনালা

খাগড়াছড়ি পার্বত্য জেলার বৃহৎতম উপজেলা দীঘিনালা থেকে প্রতি সপ্তাহে প্রায় ৩০-৫০ ট্রাক বিভিন্ন প্রজাতির কলা দেশের বিভিন্ন শহরে সরবরাহ করছে পাইকারী ব্যবসায়ীরা।

দীঘিনালা উপজেলায় প্রতি সপ্তাহে প্রায় ১০-১২ টি হাট বসে, অত্র উপজেলার বিভিন্ন জাতির মানুষেরা বিভিন্ন প্রজাতির কলা প্রতি সাপ্তাহিক হাটে চাঁদের গাড়ি ভরে বিক্রি করতে নিয়ে আসে।

সেখান থেকে স্থানীয় ও শহরের বিভিন্ন পাইকারী ব্যবসায়ীরা গিয়ে কলা কিনে ট্রাক ভরে শহরে নিয়ে আসেন। গ্রামের তুলনায় শহরে কলার চাহিদা বেশি থাকায় পাইকারী ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।

তথ্য সূত্রে জানা যায়, দীঘিনালাতে ৮-১০ টি হাটের মধ্যে অন্যতম রয়েছে, বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা থানা বাজার, মেরুং বাজার, বাবুছড়া বাজার, বড়াদম বাজার, আনন্দ বাজার এবং কবাখালী বাজার।

কলা মূলত পাহাড়ি অঞ্চলেই চাষ হয়ে থাকে। অনান্য জাতির তুলনায় পাহাড়ি জাতি চাকমা, ত্রিপুরা, মারমা জাতি পাড়ারের বিভিন্ন উঁচু নিচু স্থানে বসবাস করে থাকে। আর ওখানেই তারা পাহাড় কেটে চাষের উপযোগী করে কলা চাষ করে।

শুধু দীঘিনালাই নয় বরং খাগড়াছড়ি জেলার প্রতিটা উপজেলা সহ পাশ্ববর্তী পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান থেকেও বিপুল পরিমান কলা দেশের শহর সরবরাহ করা হয়।

দীঘিনালা থেকে-মোঃ মহাসিন মিয়া মোবা- ০১৫৩৩২৯৫৩৯৪

মন্তব্য করুন

Your email address will not be published.