মো. মহাসিন মিয়া
“দৃষ্টি ফেরায় চক্ষুদান, রক্তদানে বাঁচে প্রাণ” নিজে স্বেচ্ছায় রক্তদান করি , অন্যকেও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করি।
রক্ত মানুষ তৈরী করতে পারেনা, রক্ত জীবন থেকে তৈরী হয় আর দান হয় মানবতার উৎসাহে জীবন বাঁচাতে। মানুষের দানকৃত রক্ত থেকেই বেঁচে থাকে থ্যালাসেমিয়া, ক্যান্সার, রক্তস্বল্পতায় আক্রান্ত অগনীত রোগী।
আজ ২রা নভেম্বর জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। ১৯৭৮ সাল থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে মানুষকে উৎসাহিত করতে প্রতিবছর ২রা নভেম্বর স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়। ১৯৯৬ সালে দিবসটি প্রথম জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।