নোংরা পরিবেশ খাবার, জরিমানা গুনল চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠান

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করায় চট্টগ্রাম নগরীর মেম্বার হোটেল, নিউ শাহী বেকারি ও রসুইঘর রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেস এলাকায় এই অভিযান পরিচালনা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা, নিউ শাহী বেকারিকে ১৫ হাজার টাকা ও রসুইঘর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী, দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.