আনোয়ারা সরকারি কলেজে ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে মিলাদ মাহফিল

জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা,চট্টগ্রাম)

 

চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সাড়ে ১০টা থেকে কলেজ হলরুমে আলোচনা সভা,ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রিদওয়ানুল হকের সভাপতিত্বে কলেজের বাংলা প্রভাষক মোসলেম উদ্দিন সিরাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে,জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক শওকী,থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার , কলেজের সাবেক অভিভাবক সদস্য হারুনুর রশিদ , কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম ,উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম এবং ছাত্রনেতা বাবলু রাজসহ কলেজের সকল শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। নামঃ জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা,চট্টগ্রাম) মোবাইলঃ ০১৮৪৮-১৩৪৯২৭

মন্তব্য করুন

Your email address will not be published.