প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গঠিত প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২১ শনিবার (২৭নভেম্বর) দুপুরে উপজেলার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এম ইব্রাহিম কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোজাহিদ হোসাইন সাগরের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর একান্ত সচিব ও সংগঠক ইরফান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সংগঠক মুহাম্মদ নাছির উদ্দীন, মঞ্জুর আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমাদের জীবনের বেশির ভাগ উপাদানের নিরবিচ্ছিন্ন জোগানদার হল প্রকৃতি। জীবন যাপনের, জীবন ধারণের এবং জীবনকে সাজাতে আমাদের কত কিছুই না লাগে। আর এই বেশির ভাগ উপাদানের নিরবিচ্ছিন্ন যোগানদার হল প্রকৃতি। উন্নয়নকে সাম্যভিক্তিক ও প্রকৃতির সঙ্গে সহনশীল করতে হবে। প্রকৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সত্যিকার অর্থে প্রকৃতির উন্নয়নে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে শেয়ার হোল্ডার সনদ তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

Your email address will not be published.