চট্টগ্রামে শিপইয়ার্ডে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে মো. মনির (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সলিমপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক। নিহত মনির (৩৮) সীতাকুণ্ডের সলিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, দুপুরে এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন মনির। এ সময় জাহাজ থেকে পা পিছলে নিচে পড়ে যান তিনি। মাথায় লোহার পাতের আঘাতে পেয়ে গুরুতর আহত হন মনির। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.