নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মো: হাসানকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান (৪৫)সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গনি পাড়ার এলাকার সাহেদ আহমদ সওদাগরের বাড়ির শামশুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের বিষয়ে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল হক বলেন-বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা মো:হাসানকে গ্রেপ্তার করা হয়।