দীঘিনালায় নবাগত জোন অধিনায়ক’র বরণ অনুষ্ঠান

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় নবাগত জোন অধিনায়ক কর্ণেল. চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী(পিএসসি’র) বরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। ২রা ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে মো. জাহাঙ্গীর আলম রাজু’র সঞ্চালনায় হাজী মো. কাশেম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জোন অধিনায়ক কর্ণেল. চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর সামীম শিকদার রাতুল। এসময় প্রধান অতিথি ও নবাগত জোন অধিনায়ক’কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম। এরপর গঠন মূলক আলোচনা শেষে পার্বত্য শান্তিচুক্তির ২’যুগ পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার সুহৃদ শুভানন, মো. কাওসার হাবিব- সহকারী কমিশনার(ভূমি), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু প্রমূখ।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.