সাতকানিয়া সাংবাদিক ফোরামের পরিবেশ বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলামের খালা হাসিনা আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর। তিনি ৪ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টায় নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে সাতকানিয়া সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।