মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীন ১১২টি কেন্দ্রে নবম দিনের এইচএসসি পরীক্ষার সকালের শিফটে ২৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলের তিনটি বিষয়ে নগরের তিনটি পরীক্ষা কেন্দ্রে ১১ পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন।
এবারের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী ছিলেন। নবম দিনে প্রথম শিফটে ২০ হাজার ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১৯ হাজার ৭৮৩ জন। অনুপস্থিত ২৩১ জন। এ ছাড়াও দ্বিতীয় শিফটে গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) ১ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র, ইসলাম শিক্ষা ১ম পত্র এ তিনটি বিষয়ে নগরের তিনটি পরীক্ষা কেন্দ্রে ১১ পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার নবম দিনে সকালের শিফটে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩১ জন। বিকেলের শিফটে তিনটি পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।