আনোয়ারায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিজয় দিবস পালিত

আনোয়ারা প্রতিনিধি:

উপজেলা প্রশাসন:  সারাদেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৬ ই ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার স্মৃতিশৌধে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর থেকে উপজেলার সামাজিক ও রাজনৈতিক এবং আনোয়ারা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৯ টা থেকে উপজেলা প্রশাসননের উদ্যোগে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়: চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বাঙালি জাতি। দেশের প্রতিটি প্রান্তে শুরু হয় বিজয়ের মিছিল। আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো বাঙালি জাতি। আজ ১৬ ডিসেম্বর ২০২১। বিজয় লাভের ৫০ বছর। বাঙালি জাতির গৌরবের দিন, মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আজ সারাদেশে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে। ১৬ কোটি বাঙালি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে দেশের বীর সন্তানদের। যাদের ৯ মাসের সংগ্রাম ও রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা। রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শিপংকর শীল, অভিভাবক সদস্য আবদুল খালেক, সিনিয়র শিক্ষক অঞ্জন কান্তি দাস, সহকারী শিক্ষক ফরিদুল ইসলাম , দীপন কুমার শীল, আলী হায়দার প্রমুখ।

আনোয়ারা প্র্রেস ক্লাব: আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত জাহিদ হাসান হৃদয়, আনোয়ারা (চট্টগ্রাম) মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) সকালে প্রথম প্রহরে উপজেলা পরিষদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেসক্লাবের কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফরহাাদুল ইমলামের সঞ্চলনায় সভাপতি আবদুল নুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার শামসুল আলম। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এফ এফ কমান্ডার বজল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাজিগাঁও শোলকাটা এস. জে নিজাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী মোঃ জাগের । প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার শামসুল আলম বলেন , স্বাধীনতার ৫০ বছরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে। তবে কি বাংলার মুক্তিকামী মানুষের আশা ও আকাঙ্খা প্রতিফলন হয়েছে। আমরা ৭১ যে চিন্তা ও চেতনা নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছি সেটি এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। স্বাধীনতা শক্তি ঐক্যের বিভক্তির নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। গণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হলে দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে বলে মনে করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ , প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম , পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন , তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয় , খালেদ মাহমুদ হাসান ও শেখ আব্দুল্লাহসহ প্রসক্লাবের সদস্য ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.