মুক্তিযোদ্ধাদের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা এবং আগামীতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেনঃজিয়াউল হক চৌধুরী বাবুল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালন করে। এ’উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের মাধ্যমে স্বাধীনতা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। দিবসের সূচনায় ছিল কেন্দ্রীয় শহীন মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু,থানা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আখতার আহমদ সিকদার ও ডেপুটি কমান্ডার আবদুল হামিদ ভেঙ্গল, এবং থানা পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।ওই সময় সাথে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা, উপজেলা স্বাস্হ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

অপরদিকে, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সাংবাদিক সংগঠন, ব্যবসায়ীক সংগঠনসহ অন্যান্য সংগঠন স্ব-স্ব কর্মী-সমর্থক ও অনুসারীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।একই সময় জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর অন্য বিষয় সূচনা হয়। বিকেলে উপজেলা কার্যালয়ের নিকটতম শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা, সংবর্ধনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মুক্তিযোদ্ধাদের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন এবং আগামীতে তিনি মুক্তিযোদ্ধারদেরকে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা দেবেন বলে আশ্বাস দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.