সাতকানিয়ায়-দোকানিকে মেরে লুঠ করলো টাকা নিয়েও গেলো মালামাল-কিশোর গ্যাং

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় কখনো প্রকাশ্যে ছিনতাইয়ের মত ঘটনা আগে চোখে পড়েনি, এ সংক্রান্ত নেই তেমন কোন ইতিহাসও সাতকানিয়ার জনপদে।

তবুও গেলো গতকাল ১৬ই ডিসেম্বর(বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় সাতকানিয়া রাস্তার মাথার ষ্টেশনের পশ্চিমে- কলেজ রোড সংলগ্ন রাস্তার মাথার ইউসুপ ষ্টোর নামক মুদির দোকানে প্রকাশ্যে শতাধিক মানুষের সামনেই স্থানীয় কিশোর গ্যাং লিডার মুবিন আর নাজিমের নেতৃত্বে শাওন,সাকিব,তারেক,সরওয়ারসহ অন্তত ২০/২৫জনের একটি কিশোর গ্যাং গ্রুপ দোকানের ক্যাশ টাকা লুঠসহ মালামাল নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

এবং সেই ইউসুপ ষ্টোরের মালিক ইউসুপকে বেদড়ক মারধরও করেন কিশোরগ্যাংরা।

সরেজমিনে গিয়ে প্রত্যাক্ষদর্শী এবং আশেপাশের দোকানদারদের সাথে কথা বলে তার সত্যতাও পাওয়া যায়।

এদিকে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া সাতকানিয়া থানার এএসআই নাজমুল বলেন দোষীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

স্থানীয়রা জানান-মুবিন নাজিমদের বাড়ি চকরিয়ার দিকে ওরা এখানে ভাড়া থাকেন।

তারা পেশায় রিক্সা চালক হলেও এদের একটা গ্রুপ আছে।

এরা স্থানীপর্যায়ে চুরি ডাকাতি পকেটমার ও ছিনতাই করেই মূলত জীবিকা নির্বাহ করেন।

এদিকে ঘটনাস্থলে থাকা মোনাফ আর আনোয়ার জানান-আমরা ঘটনার কিছুক্ষণ  আগে তাদের ভুল বুঝাবুঝিটা সমাধানও করে দিছিলাম এর পর আমরা চলে আসা মাত্রই তারা ছিনতাই করে পালিয়ে যায়।

এটা প্রশ্রয় দিলে সাতকানিয়ায়ও ছিনতাই সংক্রান্ত কু- কাজ বেড়ে যাবে।

আমরা এটার অবশ্যই তদন্তপূর্বক ছিনতাইকারীদের গ্রেফতার চাই।

মন্তব্য করুন

Your email address will not be published.