কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে দুই জেলে নিখোঁজ হয়েছেন। তারা হলেন- তপন দাস ও সমীর দাস।
তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলীর আনু মাঝির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টার দিকে নৌ-পুলিশের অভিযান শুরু হয়। এখনও উদ্ধার অভিযান চলছে।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোর ৬টার দিকে আমরা খবর পাই। খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু হয়। আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে যায় তারা।
তিনি আরও বলেন, এ সময় নৌকা উল্টে তিন জেলের মধ্যে দুইজন নিখোঁজ হয়। আরেক জেলে সজীব দাস সাঁতরে তীরে উঠে আসে।