ডিগ্রী নেই তবুও নামের আগে ডাক্তার,আলহায়াত হসপিটালের নতুন আবিস্কার

কেরানী হাট আল হায়াত হসপিটালের জাফর কান্ড-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে অবস্থিত আল হায়াত হসপিটালে ভূয়া ডাক্তার দিয়ে করানো হচ্ছে ভুল চিকিৎসা।

হাসপাতালের পরিচালনা পর্ষদের ডিএমডি আবু জাফর- আল হায়াত হাসপাতালের একটি কক্ষে দেখেন নিয়মিত রোগী।রোগীর সামনে হয়ে যান স্বাস্থ্য বিশেষজ্ঞ, আবার প্রশাসনিক ঝামেলায় পড়লে কখনো কখনো বনে যান সাংবাদিক।

কি নেই আবু জাফরের অর্জনের ঝুড়িতে! একদিকে এমবিবিএস বিসিএস পরিচয়ে দেখেন রোগী।আবার ওই হাসপাতালের পরিচালনা পর্ষদের সময় হয়ে যান ডিএমডি।
প্রশাসনিক ঝামেলায় পড়লে বনে যান দুর্ধর্ষ প্রতাপশালী সাংবাদিক।

এবার ডিগ্রী না থাকা সত্বেও প্রকাশ্যে হাসপাতালের নিচে একটি ফার্মেসীতে লাগানো হয়েছে ডাক্তারের সাইনবোর্ড।

যেখানে লেখা হয় রোগী দেখার সময়সূচী ও বলা হয়েছে সকল রোগের চিকিৎসা করা যায় দক্ষ বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফরের মাধ্যমে। ফিস নেয়া হয় আল হায়াত হসপিটালের রিসিপশনের মাধ্যমে আর  রোগী দেখা হয় মনোরোম এসি রুমে।

এদিকে অনুসন্ধান জানা গেছে আবু জাফর যেই রুমে রোগী দেখেন ওই রুম মূলত আল হায়াত হসপিটালের ডিএমডির কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। ফলে আবু জাফর ডিএমডি হওয়ার সুবাদে ওই রুম রোগী দেখার কাজেও ব্যবহার করে থাকেন।

ছেনুয়ারা নামে একজন মাঝবয়সী মহিলা প্রতিবেদককে বলেন, চট্টগ্রাম ও ঢাকা শহরের বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার ভালো লাগছেনা কিন্তু ৬০০টাকা ফিস দিয়ে জাফর স্যারকে দেখানোর পর আমার মানসিক শান্তি লাগতেছে।

তিনি আরো বলেন জাফর স্যারের ফিস ৬০০টাকা একমাসের মধ্যে হলে ৪০০টাকা।

এদিকে অনুসন্ধানে আরো জানা যায়, জাফর মূলত কোন ডাক্তার নয় এবং অষ্টম শ্রেণী পাশ তবে জাফরের মেধা ভালো হওয়ায় বুঝা যাবেনা স্বাস্থ্যের উপর এমবিবিএস বা বিসিএস করছে কিনা সেটা।

তার সাইনবোর্ডে লেখা আছে ডিএমএফ( ঢাকা)২০২৩০৬ আরটিসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়া।

আরটিসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণকে সে সাতকানিয়া উপজেলা অসহায় মানুষজনকে মাঝে মাঝে  আবাসিক মেডিকেল অফিসার হিসেবেও পরিচয় দিয়ে থাকেন বলে সূত্র নিশ্চিত করেছেন।

দেশের প্রচলিত আইনে গ্রাম ডাক্তার নামে কোনো চিকিৎসা ডিগ্রি বা সরকার-স্বীকৃত লাইসেন্সধারী পদ বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যনীতিতে নেই বা বিএমডিসি আইন স্বীকৃত নয়। তাদের প্র্যাকটিসের জন্য কোনো সরাসরি আইনগত বৈধতা নেই।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইন অনুযায়ী, শুধু MBBS ও BDS ডিগ্রিধারীরাই “Doctor” ব্যবহার এবং আইন অনুযায়ী বিএমডিসি রেজিস্টার্ড প্রাক্টিশনারই চিকিৎসা দিতে পারেন।

মন্তব্য করুন

Your email address will not be published.