লোহাগাড়ায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর শুভ উদ্বোধন

লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।তারই ধারাবাহিকতাই লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রাম-১৫ এম.পি গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলা অনুুষ্টিত।

শুক্রবার ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্টাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এর সভাপতিত্ব উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের এম.পি প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এহছানুল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি,বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ আহসান হাবীব জিতু।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান উপস্হিত ছিলেন,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাউদ্দীন হিরু।

প্রধান অথিতির বক্তব্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ লোহাগাড়াবাসীর মিলন মেলা হয়েছে।বিশেষ করে তিনি লোহাগাড়া উপজেলা চেয়্যারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের বেশ প্রশংসা করেন। এ ধরনের খেলার আয়োজন করায়।

তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।
তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।
মাদক থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।সর্বোপরি টুর্নামেন্টের সব খেলা সুন্দরভাবে হওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

এর আগে বিকেল ৩টায় বেলুন উড়িয়ে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রফেসর ড.নেজামুদ্দীন নদভী এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক জহির উদ্দীন জহির,সদস্য সচিব এস.কে সামসুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহাব উদ্দীন চৌধুরী, উপজেলা ভাইস চেয়্যারম্যান এম.ইব্রাহীম কবির,বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ, চেয়্যারম্যান বৃন্দ প্রমুখ।

উদ্বোধনী খেলার নির্ধারিত সময়ে সাতকানিয়া ফুটবল একাদশকে ৩ গোলে পরাজিত করেন চকরিয়া শেখ জামাল একাদশ ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি বিটু বড়ুয়া, সহকারী রেফারি ছিলেন ইফতেখার ও হুসাইন। ধারাভাস্কার করেন চট্টগ্রাম থেকে আগত আব্দুল মন্নান আজাদ,কায়সার হামিদ,সেলিম উদ্দীন।

খেলায় ম্যান অব্ দ্যা ম্যাচ হন শেখ জামাল একাদশের বিদেশি খেলোয়াড় সালমান।

মন্তব্য করুন

Your email address will not be published.