এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের চৌফলদন্ডী কৃষিপন্য সংগ্রহ কেন্দ্রের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯টায় নিভৃতে নির্সগ পার্ক এলাকায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এহছানুল হক,কৃষিপন্য সংগ্রহ কেন্দ্রের সভাপতি মোস্তফা কামাল,সুশীলনের ইউসি ইমরান উদ্দিন, এমডিও হোসাইন আলম, পিও দেব্রত মহল, এফএও প্রজেষ্ট এসিসট্যান্ট রেজাউল করিম ও সরকারী কর্মকতা শহিদুল ইসলামসহ শতাধিক কৃষক।
কৃষি,গরু-ছাগল পালন বিষয়ক স্থানীয় পর্যায়ে কৃষকদের সাথে নানাবিদ মত বিনিময় করেন দায়িত্বশীলরা। পরে নির্ভৃতে নির্সগের আশপাশ এলাকায় নানা সবজি বাগান পরিদর্শন করানো হয়েছে কৃষকদের কে। মতবিনিময় সভা শেষে পুরুস্কার বিতরনও দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে কৃষকদের মাঝে।
জানা যায়, ১৪১টি এনজিও কৃষি নিয়েই কাজ করছেন গ্রামাঞ্চলে। তৎমধ্যে কৃষিপন্যের দিক দিয়ে সুশীলন একধাপ এগিয়ে। সুশীলনের ইউসি ইমরান উদ্দিন প্রতিবেদককে জানান,ঈদগাঁও ও চকরিয়ায় কৃষি চাষাবাদের তুলনার লক্ষ্যে এই মতবিনিময় সভা।